ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকবিরোধী যুদ্ধে কিশোর হত্যা, ফিলিপিন্সে ৩ পুলিশের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপিন্সে গত বছর ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রকে হত্যার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধে বিচারবহির্ভূত হত্যায় এই প্রথম কোনো দোষী সাব্যস্তের ঘটনা ঘটেছে।

ক্যালোক্যান আঞ্চলিক বিচারিক আদালতে বৃহস্পতিবার এ রায়ে তিন পুলিশ সদস্যের ৪০ বছর করে কারাদণ্ডের সাজা হয়েছে।

২০১৭ সালের আগস্টে কিয়ান লোয়ড সান্তোসকে গুলি করা হত্যা করা হয়েছিল। পরবর্তী এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

মানবাধিকার কর্মীরা বলেন, এটা পুলিশের পরিকল্পিত নিপীড়ন। প্রেসিডেন্ট দুতার্তে যেটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

ফ্রি লিগ্যাল অ্যাসিসট্যান্স গ্রুপের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল ডিয়োকনো বলেন, সান্তোসকে হত্যার এ রায়ে ন্যায়বিচারের জয় হয়েছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। অবশ্যই এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।

বিচারক রলডোলফো আজুচেনা বলেন, প্রথমেই গুলি, তারপর বিবেচনার মনোভাব সভ্য সমাজে সমর্থনযোগ্য হতে পারে না। হত্যা, সন্ত্রাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হতে পারে না, মানুষের জীবনের বিনিময়ে কখনোই শান্তি নিশ্চিত করা সম্ভব হয় না।

ফিলিপিন্স সরকারের দুই বছরের এ মাদকবিরোধী যুদ্ধে দালাল ও মাদকসেবীসহ প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত বছর পুলিশের মাদকবিরোধী অভিযানের পর সরু এক গলিতে সান্তোসের মরদেহ পাওয়া গিয়েছিল। পুলিশ সেসময় ১৭ বছর বয়সী এ কিশোরকে মাদক চোরাচালানি হিসেবে অভিহিত করে আত্মরক্ষার্থে গুলি চালানোর কথা জানিয়েছিল।

সান্তোসের পরিবার এ অভিযোগ অস্বীকার করে। পরে সিসিটিভি ফুটেজেও পুলিশের গুলি চালানোর কারণ হিসেবে দেয়া বক্তব্যের সত্যাতা মেলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকবিরোধী যুদ্ধে কিশোর হত্যা, ফিলিপিন্সে ৩ পুলিশের কারাদণ্ড

আপডেট সময় ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮