ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অত্যাধুনিক প্রযুক্তির নতুন একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এ পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মারফত বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে এটি কী ধরনের অস্ত্র তা এখনও জানা সম্ভব হয়নি।

কেসিএনএ বলছে, এটি অনেক দিন আগেই মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া নতুন এ অত্যাধুনিক অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের মন্তব্য জানা যায়নি।

চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কর্মসূচি স্থগিত করেছিল।

ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিক থেকেই দুই কোরিয়ার সম্পর্কে উষ্ণতা ফিরতে শুরু করে। যার ধারাবাহিকতায় জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করারও ঘোষণা দেন।

সাম্প্রতিক ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আলোচনায় স্থবিরতা দেখা গেছে।

ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় আরেকটি শীর্ষ বৈঠক আয়োজনের বিষয়ে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা থাকলেও সেটি হয়নি।

সিঙ্গাপুরের বৈঠকের পর উত্তর কোরিয়া তাদের একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে এ ধরনের আরও কেন্দ্র ভেঙে ফেলারও ইঙ্গিত দিয়েছে তারা।

জুনের ওই ঐতিহাসিক বৈঠকের পর উত্তর কোরিয়া ও তাদের নেতাকে নিয়ে মার্কিন কর্মকর্তাদের প্রশংসা শোনা গেলেও ওয়াশিংটন আগের নিষেধাজ্ঞাগুলো বহালই রেখেছে।

পিয়ংইয়ং গোপনে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাজ চালাচ্ছে বলেও চলতি মাসে ওয়াশিংটন ডিসিভিত্তিক একটি থিংকট্যাংক অভিযোগ করেছে। ওই গোপন ঘাঁটিগুলোর মধ্যে ১৩টিকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি তাদের।

সিউল ও ওয়াশিংটন জানিয়েছে, তারা ওই ঘাঁটিগুলোর বিষয়ে আগে থেকেই জ্ঞাত। এগুলোকে ট্রাম্প-কিম চুক্তির বরখেলাপ হিসেবে দেখা হচ্ছে না বলেও ইঙ্গিত তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আপডেট সময় ০৩:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮