ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসছে ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবানের সঙ্গে কথা বলতে যাচ্ছে ভারত। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে এক বহুপক্ষীয় বৈঠকে অনানুষ্ঠানিকভাবে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার আয়োজন করেছে রাশিয়া। এতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবানও এ বৈঠকে অংশ নেবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, আফগানিস্তান কেন্দ্র করে মস্কোয় রুশ ফেডারেশনে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে আমরা সতর্ক। অনানুষ্ঠানিকভাবে ভারতও এতে অংশ নেবে।

তিনি বলেন, আফগানিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত অমর সিংহ ও পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার টিসিএ রাঘাবান এ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত মাসে নয়াদিল্লিতে সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাভিশ কুমার বলেন, আফগানিস্তানের সব ধরনের শান্তি ও মীমাংসা প্রচেষ্টায় সহযোগিতা করবে ভারত।

এটিই হবে তালেবানের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের প্রথমবারের মতো কোনো বৈঠক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসছে ভারত

আপডেট সময় ১২:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮