ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

আমি নির্দোষ, আমাকে বাঁচান: ইমরানকে আফিফার চিঠি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রে বন্দি পাকিস্তানি নারী ড. আফিফা সিদ্দিক। নিজেকে নিদোর্ষ দাবি করে আফিফা লিখেছেন, আমাকে অপহরণ করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ড. আফিফা বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল মেডিকেল সেন্টারে বন্দি রয়েছে। ২০১০ সালে তাকে যুক্তরাষ্ট্রের আদালত কারাদণ্ড দেয়। দেশটির একজন সেনা কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে ৮৬ বছরের এ কারাদণ্ড দেয়া হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিযুক্ত পাকিস্তানি কনসাল জেনারেল আয়েশা ফারুকি সম্প্রতি আফিফা সিদ্দিকির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই চিঠি দেন। বিচারিক প্রক্রিয়া নিয়ে ইমরান খানের সহযোগিতা চেয়েছেন আফিফা।

আফি ইমরান খানের উদ্দেশে লিখেছেন, আপনি (ইমরান খান) সবসময় আমার মুক্তির জন্য চেষ্টা করেছেন। আপনি আমার দেশের নায়ক। আপনাকে জানাচ্ছি, আমাকে অপহরণ করে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।

ওই চিঠিতে আফিফা ইমরান খানকে তার সম্পর্কে সচেতন থাকতে বলেন।

এর আগে গত জুন মাসে আফিফা সম্পর্কে পাকিস্তানি দূতাবাস একটি গোপন প্রতিবেদন তৈরি করেছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল যে, আফিফাকে গ্রেফতারের পর শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

আমি নির্দোষ, আমাকে বাঁচান: ইমরানকে আফিফার চিঠি

আপডেট সময় ১০:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮