ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

ইরান সীমান্তে তালেবানদের হামলায় ২০ আফগান সেনা নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তালেবান সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ফারাহপ্রদেশে ইরান সীমান্তের কাছে একটি সামরিকঘাঁটির অন্তত ২০ আফগান সেনা নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ত্রাসীরা সীমান্তের ওই আফগান সামরিকঘাঁটিতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, তখন ঘাঁটিতে ৫০ সেনা ছিল। হামলায় অন্তত ২০ আফগান সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, কয়েকজন আহত হয়েছেন এবং অন্যরা নিখোঁজ রয়েছেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টার পর আমরা ঘাঁটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয় এবং বাকি সৈন্যদের ভাগ্যে কি ঘটেছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে আমরা কিছু বলতে পারছি না।

এদিকে হামলার দায়িত্ব স্বীকার করে ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন তালেবানরা। তাদের দাবি, হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করাসহ ৩০ সেনাকে হত্যা করেছেন তারা।

ইরানের সীমান্তবর্তী ফারাহপ্রদেশে আফগান সেনাদের ক্ষতিকে তালেবানের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এই প্রদেশে আফগান সরকার কোটি কোটি ডলার মূল্যের পাইপলাইন প্রকল্প নির্মাণ করার পরিকল্পনা করছেন। গত মে মাসে তালেবান ফারাহপ্রদেশের রাজধানী দখলে নেয়ার ঘোষণা দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

ইরান সীমান্তে তালেবানদের হামলায় ২০ আফগান সেনা নিহত

আপডেট সময় ০২:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮