ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আনোয়ারের সঙ্গে ‘যুদ্ধ’ করতে চাই: মাহাথির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজের প্রতিশ্রুতি অনুযায়ী আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

দুই বছরের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ঠিক থাকবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এ উত্তর দিয়েছেন মাহাথির মোহাম্মদ। খবর দি স্টার ডট কমের।

ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে মাহাথির বলেন, আমার প্রতিশ্রুতি হচ্ছে দুই বছরের মধ্যেই আমি পদত্যাগ করব। আমি প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করিনি, আপনারা কি আমার এমন কিছু দেখেছেন? আমিই হচ্ছি বিশ্বের একমাত্র ‘স্বৈরশাসক’ যে কিনা স্বেচ্ছায় পদত্যাগ করতে যাচ্ছে।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল কিয়াদিলান বা পিকেআরের একটি অঙ্গসংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় মাহাথির এসব কথা বলেছেন।

উল্লেখ্য, আগাসী সাধারণ নির্বাচন পর্যন্ত মাহাথিরকে প্রধানমন্ত্রীর পদে থাকার এক অনুরোধ করা হয়েছে বেশ কয়েক দিন আগে। সেই প্রেক্ষিতে সাংবাদিকরা মাহাথিরকে প্রশ্ন করেন যে, দুই বছরের মধ্যে ক্ষমতা ছাড়ার তার প্রতিশ্রুতি ঠিক থাকবে কিনা।

বর্তমান মালয়েশিয়ার ডিফ্যাক্টো লিডার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মাহাথিরের সম্পর্ক কেমন এমন এক প্রশ্নের জবাবে মাহাথির তার পাশে উপস্থিত আনোয়ার ইব্রাহিমকে ইঙ্গিত করে রহস্য করে বলেন, আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে শুধু হেসে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আনোয়ারের সঙ্গে ‘যুদ্ধ’ করতে চাই: মাহাথির

আপডেট সময় ০৫:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮