ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ছাপানো ২৫ লাখ পাঠ্যবই বাংলাদেশে

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতে ছাপানো প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য ২৫ লাখ পাঠ্যবই’র প্রথম চালান আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বাংলাদেশে বন্দরে প্রবেশ করে।

বন্দরের ২ নম্বর শেডে ভারতে ছাপানো বই ভারতীয় ট্রাক থেকে বন্দরে রাখা হয়েছে আনলোড করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত বন্দরে শেডে বইগুলো আনলোড শেষ হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উওম চাকমা জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক এই বইয়ের আমদানিকারক। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হচ্ছে কৃষ্ণা ট্রেডার্স কলকাতা। বাইয়ের ঘোষিত আমদানিমূল্য ৭ লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। বইয়ের ওজন ৫০৮ টন ৩০২ কেজি। ১৩ হাজার ২৫০ বান্ডেলে প্রাথমিকের ২৫ লাখ বই আমদানি করা হয়েছে।

বই সরবরাহের দায়িত্বে নিয়জিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আরও বই আমদানি হবে বেনাপোল বন্দর দিয়ে। কয়েক দফায় আমদানি করা এসব বই ৩ নভেম্বর বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে বই বন্দর থেকে খালাস দেয়া হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে ছাপানো ২৫ লাখ পাঠ্যবই বাংলাদেশে

আপডেট সময় ০৯:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮