ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ম অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন পাকিস্তানি নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া এক খ্রীষ্টান নারীকে খালাস করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বুধবার আছিয়া বিবি নামের ওই নারীকে অব্যাহতি দিলে প্রতিক্রিয়ায় উগ্র ডানপন্থী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান(টিএলপি) বলেছে, তারা দেশব্যাপী বিক্ষোভ করবে।

রায় ঘোষণার সময় পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার বলেন, মৃত্যুদণ্ডের শাস্তি ও দোষী সাব্যস্তকরণের বিরুদ্ধে আপিল গৃহীত হয়েছে।

দেশটির মধ্যাঞ্চলীয় ইথান ওয়ালি গ্রামের ৫৩ বছর বয়সী আয়েশা বিবিকে নবী মোহাম্মদ (সা.) ও পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নয় বছর আগে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছিল।

কিন্তু সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ সেই রায় উল্টে দিয়েছেন।

২০০৯ সালে একই পাত্রের পানি খাওয়া নিয়ে তর্কাতর্কির সময় তিনি ধর্ম অবমাননা করেছেন বলে দুই মুসলিম নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

২০১০ সালের ডিসেম্বরে বিচারিক আদালতে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছিল।

চারবছর পর লাহোরের হাইকোর্ট সেই রায়কেই বহাল রেখেছিল। পাকিস্তানে ইসলাম ও নবীজির বিরুদ্ধে কটূক্তি খুবই স্পর্শকাতার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ম অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন পাকিস্তানি নারী

আপডেট সময় ১০:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮