ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এরদোগানের অভিযুক্ত সেই ‘বিশেষ ব্যক্তি’ কে?

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ‘বিশেষ ব্যক্তিকে’ রক্ষার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্কে নবনির্মিত বৃহৎ বিমানবন্দর উদ্বোধনকালে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে এরদোগান বলেন, আপনি প্রধান কৌঁসুলি, সুতরাং আপনি খুঁজে বের করুন এই হত্যাকাণ্ডের কে নির্দেশ দিয়েছে?

উল্লেখ্য, সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেইখ সৌদ আল মুজেব বর্তমানে তুরস্ক সফর করছেন। খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে তুরস্কের সঙ্গে আলাপ করতে তিনি সৌদি গেছেন।

এরদোগান বলেন, বিশেষ কোনো ব্যক্তিকে তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। আপনি প্রশ্ন করুন কে ওই ১৫ ব্যক্তিকে তুরস্কে পাঠিয়েছিল। তাহলে আপনি সেই প্রশ্নের উত্তর বের করতে পারবেন।

তিনি বলেন, আমাদের এই বিষয়টির সমাধান করতে হবে। এ ক্ষেত্রে ছলচাতুরীর প্রয়োজন নেই। বিশেষ ব্যক্তিকে রক্ষার লক্ষ্যে নাটক সাজানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এরদোগানের অভিযুক্ত সেই ‘বিশেষ ব্যক্তি’ কে?

আপডেট সময় ১০:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮