ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান।

এর জন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন ও একটি চীনা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সূত্র: এনডিটিভি।

ইমরান খানের নেতৃত্বে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ সংস্থা দ্য নিউজ।

দ্য নিউজে প্রকাশ, চীনের সহায়তায় ২০২২ সালে প্রথম মহাকাশ অভিযানের পরিকল্পনা করেছে পাকিস্তান।

উল্লেখ্য, চলতি বছর চীনের সহায়তায় দুটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান।

এদিকে চীনের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করতে আগামী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাক প্রধানমন্ত্রী হিসেবে এটিই ইমরান খানের প্রথম সফর। তার আগেই চীনের সহায়তায় মহাকাশে মানুষ পাঠানোর এমন ঘোষণা এলো পাকিস্তান থেকে।

চীন সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি খেক্যিয়ানের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান।

প্রসঙ্গত, ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

আপডেট সময় ০২:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮