ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্লোগান চুরির অভিযোগ মোদির বিরুদ্ধে!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাহুলের বহুল প্রচারিত স্লোগান চুরি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমন অভিযোগ তুলেছে কংগ্রেস।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক কাজে যুক্ত তথ্যপ্রযুক্তি অনুষ্ঠানে স্লোগান দেয়া হয়েছিল- ‘ম্যায় নেহি হাম’।

এ স্লোগানে আজ সকাল থেকেই কংগ্রেস অভিযোগ তুলেছে, গত লোকসভা ভোটে রাহুল গান্ধীর পোস্টার, যেখানে রাহুলের ছবি দিয়ে ঠিক এ স্লোগানটিই তোলা হয়েছিল। বাংলায় যার অর্থ— ‘আমি নই, আমরা।’

কংগ্রেস নেতারা বললেন, গত সাড়ে চার বছরে একটিও কাজ নতুন করেননি প্রধানমন্ত্রী। যেসব প্রকল্প নিয়ে ঢাক পেটান, সেগুলোও কংগ্রেসের আমলে শুরু হওয়া।

শুধু নাম বদলে নিজের বলে দাবি করেছেন। ব্যাংকের সঞ্চয় প্রকল্পকে ‘জনধন’, কন্যাসন্তান প্রকল্পের নাম ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, নির্মল ভারত অভিযানকে ‘স্বচ্ছ ভারত অভিযান’ করেছেন। ২০টির বেশি এ ধরনের প্রকল্প আছে, যেগুলো কংগ্রেসের আমলে শুরু হওয়া।

এক কংগ্রেস নেতা বলেছেন, যেখানে প্রধানমন্ত্রী আমজনতার টাকা চুরি করে বন্ধু অনিল আম্বানীকে দিচ্ছেন, সেখানে স্লোগান চুরি তো মামুলি বিষয়।

এদিকে জনান্তিকে বিজেপি এক নেতা দাবি করছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে ২০১১ সালে মোদির বিজ্ঞাপনে এ স্লোগান ব্যবহার করা হয়েছিল। আর গত লোকসভা ভোটে রাহুলই সেখান থেকে এটি নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্লোগান চুরির অভিযোগ মোদির বিরুদ্ধে!

আপডেট সময় ০২:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮