অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ভারতের সিবিআইপ্রধান অলোক বর্মার বাড়ির সামনে থেকে চারজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
বৃহস্পতিবার সকালে অলোকের দিল্লির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই ওই চারজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছেন।
কী উদ্দেশে তারা ঘটনাস্থলে এসেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের ধারণা, ওই চারজন গোয়েন্দা সংস্থার লোক। অলোকের ওপর নজর রাখতেই এসেছিলেন তারা।
গোয়েন্দা সংস্থার বিশেষ কর্মকর্তা রাকেশ আস্থানার বিরুদ্ধে অভিযোগ করার পর অলোককে ছুটিতে পাঠানো হয়। ছুটিতে যেতে হয় রাকেশ আস্থানাকেও।
আকাশ নিউজ ডেস্ক 
























