ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর যাত্রা শুরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুটির উদ্বোধন করেছেন। মঙ্গলবার সেতুটির উদ্বোধন করা হয়।

২৪ অক্টোবর, বুধবার থেকে সেতুটি যাতায়াতের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ সেতু দিয়ে ম্যাকাও ও হংকংয়ের যাত্রীরা সরাসরি বিভিন্ন গন্তব্যে যাতায়েত করতে পারবেন। নিউজ.কম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নির্মাণকাজ শুরু হওয়ার ৯ বছর পর বিশ্বের দীর্ঘতম এ সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীন। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ বিলিয়ন (দুই হাজার কোটি) ডলার। সেতুটি দেখতে অনেকটা সাপ আকৃতির।

মূল ভূখণ্ড ঝুহাই শহরের সঙ্গে দক্ষিণ চীনের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর হংকং ও ম্যাকাওকে সংযুক্ত করবে ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দীর্ঘ এই সেতু।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগে ঝুহাই থেকে হংকং যেতে প্রায় চার ঘণ্টা সময় লাগত। এখন লাগবে মাত্র আধা ঘণ্টা। এই সেতুতে কোনো গণপরিবহন থাকবে না। তবে যাত্রী ও পর্যটকদের জন্য শাটল বাস থাকবে।

দিনে প্রায় ৯ হাজার ২০০ যানবাহন এই সেতু দিয়ে চলাচল করবে বলে কর্তৃপক্ষ আশা করছে। যার টোল বাবদ প্রতি বছর আসবে আট কোটি ৬০ লাখ ডলার।

সেতুটির বিশেষত্ব হলো—এটি শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধী। সেতুটি নির্মাণে চার লাখ টন স্টিল ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর যাত্রা শুরু

আপডেট সময় ০২:২২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮