ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেয়ার হুমকি হামাসের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় সক্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়ার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা তাহির নুনু রবিবার এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল যদি গাজায় আগ্রাসন চালানোর মতো কাপুরুষতা দেখায়, তা হলে ফিলিস্তিনিদের পক্ষ থেকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হবে। বিশেষ করে হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড দখলদার বাহিনীকে উপযুক্ত শিক্ষা দেবে।

গাজা উপত্যকার ওপর গত ১১ বছর ধরে আরোপিত অবরোধ ভাঙা এবং ইহুদিবাদীদের দখলে থাকা ফিলিস্তিনি মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে এ বছরের ২৮ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ।

তিনি বলেন, নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণ যে আন্দোলন করছে, তা দমন করার লক্ষ্যে ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না এবং ফিলিস্তিনি জনগণের প্রতিবাদ বিক্ষোভও থামানো যাবে না।

প্রথম দিকে প্রতিদিন এ বিক্ষোভ হলেও বর্তমানে প্রতি শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমনে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তাদের মধ্যে ২৮ মার্চ প্রথম দিনের বিক্ষোভেই অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরাইলি সেনারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেয়ার হুমকি হামাসের

আপডেট সময় ০৫:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮