ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উল্টোপথে হাঁটছেন ট্রাম্প: মিখাইল গর্বাচভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার সঙ্গে তিন দশক আগের পরমাণু অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার যে পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- সেই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ।তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ চেষ্টার উল্টোপথে হাঁটছেন ট্রাম্প।

১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র আর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল- ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের এ চুক্তিটির অধীনে শত শত কৌশলগত পরমাণু অস্ত্র ধ্বংস করা হয়।

কিন্তু এখন ট্রাম্প অভিযোগ করছেন যে আমেরিকা এ চুক্তি মেনে চললেও মস্কো বার বার এটি লংঘন করে চলেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো- রাশিয়া এমন কিছু নিষিদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েন করেছে- যা দিয়ে তারা খুব স্বল্প সময়ের নোটিশে নেটো জোটভুক্ত দেশের ওপর পারমাণবিক আক্রমণ চালানো যাবে- যার মধ্যে ইউরোপও পড়ে।

কিন্তু রাশিয়া এই অভিযোগ অস্বীকার করছে ও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দাও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

স্নায়ু-যুদ্ধের শেষ পর্যায়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। পারমাণবিক অস্ত্র কর্মসূচি কমানোর লক্ষ্যে গত পাঁচ দশকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উল্টোপথে হাঁটছেন ট্রাম্প: মিখাইল গর্বাচভ

আপডেট সময় ০৪:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮