ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন।

বৃহস্পতিবার রাতে পবিত্র বায়তুল্লাহয় ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী। এর আগে সন্ধ্যায় জেদ্দা থেকে তিনি সড়কপথে মক্কায় পৌঁছান।

সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা এশার পর প্রথমে পবিত্র কাবা শরিফ সাতবার চক্কর দিয়ে ওমরার আনুষ্ঠানিকতা পালন করেন। পরে তারা সাফা ও মারওয়া সাতবার প্রদক্ষিণ করেন।

ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বায়তুল্লাহয় দেশ ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

ওমরাহ পালনের সময় প্রধামনন্ত্রীর সঙ্গে তার সফরসঙ্গী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সৌদি সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত মঙ্গলবার রিয়াদ পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে থেকে মদিনায় পৌঁছে মহানবীর (সা.) রওজা জিয়ারত করেন শেখ হাসিনা। সেখান থেকে জেদ্দা হয়ে তিনি মক্কায় পৌঁছান।

সফর শেষে প্রধানমন্ত্রী আজ শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮