ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

সম্পাদক পরিষদকে আইনি সহায়তার প্রতিশ্রুতি

অাকাশ জাতীয় ডেস্ক: 

সম্পাদক পরিষদের সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে বিনা ফিতে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ প্রতিশ্রুতি দেন।

জয়নুল আবেদীন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারাগুলো চ্যালেঞ্জ করে সম্পাদক পরিষদ হাইকোর্টে এলে তাদের বিনা ফিতে আইনি সহায়তা দেয়া।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এ সম্মেলনের আয়োজন করে।

সম্পাদক পরিষদের সাত দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এ সভাপতি বলেন, বর্তমানে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন আগের ৫৭ ধারার চেয়েও উদ্বেগজনক। বর্তমান আইনে আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা দেয়া হয়েছে অপরিসীম। হরণ করা হয়েছে সংবিধান প্রদত্ত অনুচ্ছেদ ৩৯(১) ও ৩৯(২)-এর সব অধিকার। তাই আমরা সম্পাদক পরিষদের সাত দফা দাবির প্রতি সমর্থন করছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারাসহ দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে এ আইনের নিবর্তনমূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবি জানাচ্ছি।

জয়নুল আবেদীন বলেন, এ আইনের ব্যাপারে শুধু সাংবাদিক সমাজই নয়, আইনজীবীসহ অন্যান্য শ্রেণি-পেশা এবং সাধারণ মানুষসহ প্রায় সবাই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই আমরা দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে এ আইনের নিবর্তনমূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবি করছি।

তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অতীতে দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও বিচারব্যবস্থা সমুন্নত রাখায় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।

‘অতিসম্প্রতি বিভিন্ন মহলের ব্যাপক আপত্তি ও মতামত উপেক্ষা করে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ আইন নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্ট হয়েছে। দিন দিন সব মহলের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।’

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি বাস্তবে হুমকি বলেও মনে করেন তিনি।

সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সিনিয়র সহসম্পাদক কাজী মো. জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল আলম মাহবুব, আহসান উল্লাহ, মেহেদী হাসান, ব্যারিস্টার একেএম এহসানুর রহমানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

নিকলীতে শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযোগে জড়িত ব্যক্তি প্রতিবেশী গ্রেপ্তার

সম্পাদক পরিষদকে আইনি সহায়তার প্রতিশ্রুতি

আপডেট সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮