ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

ইসিতে ‘বিভক্তির’ মধ্যে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মাহবুব

অাকাশ জাতীয় ডেস্ক:

সহকর্মীদের সঙ্গে মতের অমিলের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগামী ২০ অক্টোবর যু্ক্তরাষ্ট্রের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এই সফরকে ব্যক্তিগত সফর বলে জানিয়েছে ইসি।

গত ১১ অক্টোবর নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অফিসার, কেবিনেট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সব দপ্তরে পাঠানো হয়। চিঠিটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেয়া আছে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর যু্ক্তরাষ্ট্রের উদ্দেশে মাহবুব তালুকদারের ঢাকা ছাড়ার কথা রয়েছে। ব্যক্তিগত সফরে ২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন। সেখানে থাকবেন তার মেয়ে মিসেস আইরিন মাহবুবের কাছে।

এই সফর সম্পর্কে জানতে ফোন করা হলে মাহবুব তালুকদার ঢাকাটাইমসকে বলেন, এটা ব্যক্তিগত সফর। আগে থেকেই সফরসূচি নির্ধারিত বলে জানান তিনি।

এদিকে মাহবুব তালুকদার এমন সময় সফরে যাচ্ছেন যখন সহকর্মীদের সঙ্গে তার স্পষ্ট বিরোধ চলছে। সোমবার ‘নোট অব ডিসেন্ট’ কমিশন সভা বর্জন করেন তিনি। বিকালে তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু প্রস্তাবনা কমিশন সভায় উপস্থাপন করতে না দেয়ায় তিনি অপমানিত হয়েছেন। তাই তিনি বের হয়ে এসেছেন।

এর আগে গত ৩০ আগস্ট ইসির কমিশন সভাও ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বর্জন করেছিলেন আলোচিত এই কমিশনার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘আমি মনে করি একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা ঠিক হবে না। কারণ, অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম চায় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

নিকলীতে শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযোগে জড়িত ব্যক্তি প্রতিবেশী গ্রেপ্তার

ইসিতে ‘বিভক্তির’ মধ্যে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মাহবুব

আপডেট সময় ০১:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮