ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা স্মারক

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব সফরের সময় মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে।

সোমবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী।

তবে এই প্রতিরক্ষা সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্মারকটি স্বাক্ষরিত হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার বিকালে রিয়াদের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন এই সফরকালে দুই দেশের মধ্যে সরকারি–বেসরকারি একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যায়।

তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি সরকার হত্যা করেছে এমন অভিযোগের পর উত্তেজনার মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খাশোগির বিষয়ে বাংলাদেশ নজর রাখছে, পাশাপাশি এই ঘটনা তদন্তে তুরস্ককে সঙ্গে নিয়ে কাজ করতে সৌদি আরবের প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে।

মন্ত্রী মাহমুদ আলী বলেন, আমরা আশা করি, যৌথ তদন্তের মধ্যে দিয়ে আসল ঘটনা বেরিয়ে আসবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে পাঠানো তালিকার ৮ হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে মিয়ানমার সরকার। রোহিঙ্গা শরণার্থীরা সেখানে গিয়ে যেন থাকতে পারে, জীবনযাত্রা শুরু করতে পারে সে জন্য ঘর নির্মাণের জন্য বলা হয়েছে। সেসব গ্রাম থেকে তারা এসেছেন ওই সব গ্রামে বাড়ি তৈরি করতে বলেছি। চীনা সরকার সেখানে বাড়ি তৈরি করবে। এ বিষয়ে মিয়ানমারে সঙ্গে আলোচনা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দিনের (১৭-১৮ অক্টোবর) সফরকালে বাংলাদেশের আর্থসামাজিক খাতে অর্জিত সাফল্য সৌদি নেতাদের কাছে তুলে ধরবেন। ১৭ অক্টোবর তিনি রিয়াদে সৌদি আরবের বাদশার সঙ্গে বৈঠকে মিলত হবেন। এদিন রাতেই প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদিনা গমন করবেন। তারপর মদিনা থেকে তিনি মক্কা যাবেন এবং রাতে পবিত্র ওমরাহ পালন করবেন। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী জেদ্দার কনস্যুলেটের জন্য সম্প্রতি ক্রয়কৃত জমিতে নতুন ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১৯ অক্টোবর জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করবেন।

মন্ত্রী বলেন, সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, সৌদি আরব আয়োজিত এক মাসব্যাপী (১৮ মার্চ-১৬ এপ্রিল) একটি যৌথ মহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এ মহড়ায় মোট ২৩টি দেশ অংশগ্রহণ করেছিল। সৌদি সরকারের আমন্ত্রণে ওই মহড়ার সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী সৌদি বাদশার আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত ‘ আরব ইসলামিক আমেরিকান সামিট’ অংশগ্রহণের জন্য ২১ মে ২০১৭ সালে সৌদি আর সফর করেছিলেন।

এছাড়াও ৪-৭ জুন ২০১৬ তারিখে সফরকালে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা স্মারক

আপডেট সময় ১১:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮