ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন ফাইটার জেট এফ-১৬ তৈরি করবে ভারত!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করে আকাশ কাঁপাবে মার্কিন ফাইটার জেট এফ-১৬।

এমনটি জানিয়েছে এফ-১৬ এর নির্মাতা যুক্তরাষ্ট্রের মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশ, ভারতে তৈরি এফ-১৬ ফাইটার জেটের যন্ত্রাংশকে আগামী তিন বছরের মধ্যে ব্যবহার করা হবে ওই সব যুদ্ধবিমানে।

তবে এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে লকহিড মার্টিনের মুখপাত্র।

উল্লেখ্য, বিমানে কোন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হবে তা পরীক্ষা করে ছাড়পত্র দেয় মার্কিন প্রতিরক্ষা চুক্তি ব্যবস্থাপনা সংস্থা (ডিসিএমএ)।

শুক্রবার লকহিডের সিইও ফিল শ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, লকহিডের সহযোগী সংস্থা টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের অধীনে আগামী দুই-তিন বছরের মধ্যে ভারতেই তৈরি হবে এফ-১৬ যুদ্ধবিমান।

এ বিষয়ে গত সেপ্টেম্বর মাসে লকহিডের সঙ্গে চুক্তি হয় টাটার।

ভারতে কি এফ-১৬ বিমান তৈরি হবে? এ প্রশ্নে পুরো প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ জানিয়ে ফিল শ বলেন, এটি পুরোটাই ভারতের ওপর নির্ভর করছে। তারাই ঠিক করবে ভারতে ওই বিমান তৈরি হবে কিনা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিশাল প্রজেক্টের জন্য কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন সে বিষয়ে তিনি তেমন একটা জ্ঞাত নন।

কিন্তু গত এক দশক ধরে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে কাজ করে লকহিড মার্টিন সংস্থা একটি ধারণা অবশ্যই করতে পেরেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন ফাইটার জেট এফ-১৬ তৈরি করবে ভারত!

আপডেট সময় ০৩:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮