ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় নিহত ২২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের নারী প্রার্থীর একটি নির্বাচনী সমাবেশে একটি বিস্ফোরক ভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহতের সংখ্যা অন্তত ২২ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।

২০ অক্টোবরের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটিতে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

শনিবার আফগানিস্তানে নির্বাচন সংশ্লিষ্ট হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। এদিকে জঙ্গিরা নির্বাচনকে কেন্দ্র করে হামলা বাড়িয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হেজরি বলেন, উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের নারী প্রার্থী নাজিফা ইউসেফিবেকের সমর্থকদের সমাবেশে একটি বিস্ফোরকভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ২২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।

প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক হাফিজুল্লাহ্ সাফি জানান, এই ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হিরাতের ইনজিল জেলায় একজন প্রার্থীর নির্বাচনী অফিসে দুজন বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে।

এই হামলায় নয় বছর বয়সী এক ছেলে ও এক নিরাপত্তা রক্ষী নিহত। এছাড়া অপর দুইজন আহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় নিহত ২২

আপডেট সময় ০৯:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮