ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পেট্রল চুরি করতে গিয়ে ৩০ চোরের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় পেট্রলের পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই তেল চুরি করতে গেলে এ ঘটনা ঘটে বলে জানান আহত একজন ও সেখানকার কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার রাত দেড়টার দিকে আবা নামক শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। খবর আলজাজিরার।

পেট্রল চুরির বিষয়টি স্বীকার করে নামদি তোচুকু নামে এক আহত ব্যক্তি জানান, এ ঘটনায় ৩০ জনের পোড়া মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, হতাহতরা পেট্রল চুরির উদ্দেশ্যে পাইপলাইনে ভাঙচুর করে এবং এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘আসলে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সঠিকভাবে তার হিসাব আমি দিতে পারব না। তবে এ অগ্নিকাণ্ড পেট্রল চুরির সময়ই ঘটেছে,’ বলেন ওই মুখপাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পেট্রল চুরি করতে গিয়ে ৩০ চোরের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮