ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। ২০ অক্টোবরের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটিতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।

শনিবার আফগানিস্তানে নির্বাচন সংশ্লিষ্ট হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। জঙ্গিরা নির্বাচনকে কেন্দ্র করে হামলা বাড়িয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হেজরি বলেন, উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের নারী প্রার্থী নাজিফা ইউসেফিবেকের সমর্থকদের সমাবেশে একটি বিস্ফোরকভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় ২২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক হাফিজুল্লাহ্ সাফি জানান, এই ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হিরাতের ইনজিল জেলায় একজন প্রার্থীর নির্বাচনী অফিসে দুজন বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২

আপডেট সময় ০২:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮