ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্দোনেশিয়ায় শত কোটি ডলারের তহবিল ঘোষণা বিশ্বব্যাংকের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইন্দোনেশিয়ার জন্য ১শ’ কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও কয়েক হাজার লোক নিহত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন রবিবার এই ঘোষণা দেন।

২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প ও এর প্রভাবে বড় একটি সুনামিতে সুলাওয়েসি দ্বীপের পালু নগরী লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ২ হাজারের বেশি লোকের মৃত্যু ও আরো কয়েক হাজার নিখোঁজ হয়। নিখোঁজ সকলেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের সন্ধানে তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণার পর উদ্ধারকর্মীরা একপক্ষ ধরে ধ্বংসস্তুপ অপসারণ করছে। ৫ হাজারের মতো লোক নিখোঁজ রয়েছে। এদের আর কখনোই সন্ধান পাওয়া নাও যেতে পারে।

জর্জিয়াভা বলেন, শুধু ইন্দোনেশিয়ার পুনর্গঠনেই নয়, উপরন্তু দেশটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেও ব্যাংক এই ঋণ দিতে ইচ্ছুক। এর মাধ্যমে দেশটি ভবিষ্যত দুর্যোগ মোকাবিলায়ও ভালভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

পালুতে এই দুর্যোগে প্রায় ৯০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। গৃহহীন মানুষদের স্থায়ী আবাসন তৈরি করে দিতে দুই বছর লেগে যেতে পারে।

ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, ২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার প্রয়োজন। সাড়ে ৩ লাখ জনসংখ্যার নগরে ত্রাণ সহায়তা পৌঁছতে শুরু করেছে। প্রাথমিকভাবে ত্রাণ তৎপরতা মন্থর গতিতে চলছিল।

ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতী বিশ্বব্যাংকের এই ঋণ সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ায় শত কোটি ডলারের তহবিল ঘোষণা বিশ্বব্যাংকের

আপডেট সময় ০২:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮