ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতের ঘড়িতে প্রমাণ খাশোগি হত্যার! (ভিডিও)

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সাংবাদিক জামাল খাশোগিকে জিজ্ঞাসাবাদের পর হত্যা করা হয়েছে এবং ওই ঘটনার সব তথ্য অ্যাপলের আইক্লাউডে জমা রয়েছে। জামাল খাশোগি যখন কনস্যুলেটে প্রবেশ করেছিলেন, তখন তিনি তার হাতে থাকা ‘অ্যাপল ওয়াচ’ এর রেকর্ডার চালু করে রাখায় এটি সম্ভব হয়েছে বলে খবর দিয়েছে নিউইয়র্ক পোস্ট।

নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পত্রিকা ডেইলি সাবাহতে বলা হয়েছে, জামাল খাশোগি ঘড়ির রেকর্ডার চালু করার ফলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং হত্যার মুহূর্তের অডিও রেকর্ড তার ফোন এবং আইক্লাউড উভয় জায়গায় স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে গেছে।

ওই অডিওতে কয়েক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি করা হয়। খাশোগি কনস্যুলেটে প্রবেশের সময় তার বাগদত্তা হাতিস চেঙ্গিসের কাছে তার ফোন রেখে গিয়েছিলেন। তদন্ত কর্মকর্তরা ফোনের ভেতর ওই অডিও রেকর্ডিংগুলো পেয়েছেন।

শনিবার সৌদি প্রেস এজেন্সিকে আবদুল আজিজ বলেন, সৌদি আরব সরকারও খাশোগিকে নিয়ে ‘পুরো সত্য উদঘাটন করতে আগ্রহী’।

“সৌদি সরকার এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

খাশোগি নিখোঁজ এবং হত্যার খবর নিয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।

খাশোগি নিখোঁজ রহস্য সমাধানে যৌথভাবে তদন্ত করতে সৌদি আরবের একটি প্রতিনিধিদল তুরস্ক গেছে।

এদিকে তদন্তদলের সঙ্গে ঘনিষ্ঠ পশ্চিমা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, তুর্কি কর্তৃপক্ষের কাছে যে অডিও এবং ভিডিও আছে তাতে খাশোগিকে সৌদি কনস্যুলেটে হত্যার প্রমাণ রয়েছে। মৃতদেহ শনাক্তের চেষ্টাও চলছে বলে সাবাহর প্রতিবেদনে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতের ঘড়িতে প্রমাণ খাশোগি হত্যার! (ভিডিও)

আপডেট সময় ১১:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮