ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মালয়েশিয়ায় উপনির্বাচনে আনোয়ার ইব্রাহিমের জয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়া দক্ষিণাঞ্চলের পোর্ট ডিকিনসনের সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান আনোয়ার ইব্রাহিম। খবর এএফপির।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ৩১ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনি।

আনোয়ার ইব্রাহিমের এ বিজয় তাকে মাহাথির মোহাম্মদের হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পথ সুগম করলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথমবারের মতো বড় ধরনের কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহীম।

উপকূলীয় আসন পোর্ট ডিকসনের এই নির্বাচনে আনোয়ার ইব্রাহীমই জিতবেন এমনটাই ধারণা করা হচ্ছিল।

গত মে মাসের নির্বাচনে এই আসনে যিনি জয়ী হয়েছিলেন তার ভোটের ব্যবধান ছিল ১৭ হাজারের বেশি।

মূলত আনোয়ারকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতেই তিনি পদত্যাগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় উপনির্বাচনে আনোয়ার ইব্রাহিমের জয়

আপডেট সময় ১০:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮