ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

যে কারণে ফেরত এল রাশিয়ার সয়ুজ রকেট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কাছে পাঠানো রাশিয়ার একটি সয়ুজ রকেট মাঝপথ থেকেই পৃথিবীতে ফিরে এসেছে। দুই নভোচারীসহ রকেটটি কাজাখস্তানে অবতরণ করেছে বলে জানিয়েছে নাসা।

বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর জন্য তাদের বহনকারী রকেটটি উৎক্ষেপণ করা হয়।

ছয় ঘণ্টা পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর কথা থাকলেও এর ‘বুস্টারে’ কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সেটি ‘ব্যালিস্টিক ডিসেন্ট মুডে’ পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।

‘ব্যালিস্টিক ডিসেন্ট মুড’ মানে হচ্ছে সাধারণত যে কোনাকুনি পথে কোনো রকেট পৃথিবীতে ফিরে আসে, তার চেয়ে অনেক খাড়া বা সোজাপথে এটিকে পৃথিবীতে অবতরণ করানো।

উপরে ওঠতে থাকা রকেটের যে অংশগুলোর জ্বালানি এর মধ্যে শেষ হয়ে গেছে, সেই খালি অংশগুলোকে খসিয়ে দেয়ার নাম স্টেজিং।

এই স্টেজিংয়ের সময় রকেটে থাকা দুই নভোচারী আঁচ করতে পেরেছিলেন যে কোনো একটা গোলমাল হয়েছে কারণ তারা ওজনহীনতায় ভুগছিলেন। ওই সময় তাদের ওজনহীন থাকার কথা নয়, পরিবর্তে তারা বরং তাদের বসে থাকা আসনের দিকে একটা প্রবল টান অনুভব করার কথা।

এ ধরনের পরিস্থিতিতেই নভোচারীদের ‘এসকেপ সিস্টেম’ ব্যবহার করতে বলা হয়।

দুই নভোচারীর পৃথিবীতে ফিরে আসার যাত্রা খুব স্বস্তিকর ছিল না বলেই মনে করা হচ্ছে। যে রকম খাড়াপথে তারা ফিরে আসেন, তাতে প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির মোকাবেলা করতে হয়েছে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

যে কারণে ফেরত এল রাশিয়ার সয়ুজ রকেট

আপডেট সময় ০৬:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮