ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে দুদকে তলব

অাকাশ জাতীয় ডেস্ক:

অবৈধ সম্পদ ও বিভিন্ন দেশে অর্থ পাচারসহ বেশকিছু অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিনের স্বাক্ষর করা এক নোটিশে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির থাকতে বলা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রুপভুক্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থপাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ রয়েছে। নোটিশে ১৮ অক্টোবর সকাল ১০টায় লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপিসহ দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ট্রান্সকম গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ট্রান্সকম ফুড লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেড, ট্রান্সকম কাস্টমার প্রোডাক্টস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড, টি হোল্ডিং লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ট্রান্সক্র্যাফট লিমিটেড, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রভৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে দুদকে তলব

আপডেট সময় ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮