ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিক জালাল উদ্দিন ও শিল্পী মিতাকে প্রধানমন্ত্রীর অনুদান

অাকাশ জাতীয় ডেস্ক:

চিকিৎসার জন্য আলোকচিত্র সাংবাদিক জালাল উদ্দিন হায়দার ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হককে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিতা হক ও জালাল উদ্দিন হায়দারের কাছে যথাক্রমকে ৩০ ও ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন তিনি। এ সময় শেখ হাসিনা আরও ছয়জনকে তাদের ভরণ-পোষণ ও চিকিৎসার জন্য মোট ৮৫ লাখ টাকা এবং একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

গত ১৯ জুলাই শিল্পী মিতা হককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার মেয়ে ফারহিন খান জয়িতা জানান, মিতা হকের অবস্থা এখন কিছুটা ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন এই শিল্পী।

চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হন। এরপর থেকেই তার চিকিৎসা চলছে।

দেশবরেণ্য সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী। এ ছাড়া মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাংবাদিক জালাল উদ্দিন ও শিল্পী মিতাকে প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট সময় ০৯:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮