ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিন্দিভাষীদের ওপর হামলা, গুজরাট ছেড়ে পালাচ্ছে শত শত মানুষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের গুজরাট রাজ্য ছেড়ে পালাচ্ছে শত শত মানুষ। বিহার ও উত্তরপ্রদেশ থেকে জীবিকার টানে নরেন্দ্র মোদির রাজ্যে আসা হিন্দিভাষীদের ওপর চলছে হামলা। এর পর থেকেই চোখে পড়ার মতো ভিড় স্টেশনগুলোতে।

কিন্তু হামলার কথা মেনেও রাজ্য পুলিশের ডিজি বলছে, ‘বহিরাগতরা উৎসবের মৌসুমে বাড়ি ফিরলে তার অন্য মানে করা উচিত নয়।’ তবে রাজ্য মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলছেন এর বিপরীত কথা।

তিনি বলেন, অন্য রাজ্যের হিন্দি ভাষাভাষীদের ওপর হামলার অভিযোগে চার শতাধিকজনকে আটক করা হয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন রুপানি।

১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সবরকণ্ঠা জেলার হিম্মতনগরের কাছে গত ২৮ সেপ্টেম্বর বিহারের এক বাসিন্দা গ্রেফতার হন। এর পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয়েছে হিন্দিভাষী বহিরাগতদের ওপর।

রাজ্য পুলিশের ডিজি শিবানন্দ ঝা বলেন, ‘ছয়টি জেলায় হিংসা ছড়িয়েছে, যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মেহসানা ও সবরকণ্ঠার।’ ডিজি জানান, গান্ধীনগর, পাটনা ও আহমেদাবাদেও হামলার অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত মামলা হয়েছে ৪২টি। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দু’জনকে চিহ্নিত করেছে সাইবার ক্রাইম সেল। রাজ্য রিজার্ভ পুলিশের ১৭ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে উপদ্রুত এলাকাগুলোতে।

অভিযোগ উঠেছে, স্থানীয় নেতাদের ক্রমাগত হুমকির জেরেই হিন্দিভাষীদের গুজরাট ছাড়ার হিড়িক পড়েছে। যাদের কোনো উপায় নেই, তাদের ঠিকানা আপাতত বন্ধু বা আত্মীয়দের ‘সুরক্ষিত’ আশ্রয়। ডিজি বলেছেন, ‘অফিসারদের নির্দেশ দিয়েছি দরকারে বাসস্ট্যান্ড ও স্টেশনে গিয়ে খতিয়ে দেখতে যে, ভয়ের চোটে কেউ পালাচ্ছেন কিনা। সে ক্ষেত্রে কথা বলে আস্থা ফিরিয়ে আনতে হবে।’

হিন্দিভাষীদের আক্রমণের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে গুজরাটের ঠাকোর সম্প্রদায়ের দিকে। যদিও এ কথা উড়িয়ে দিয়েছেন ঠাকোর নেতা তথা কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকোর। শান্তি-সম্প্রীতির বার্তার পাশাপাশিই অল্পেশ হুমকি দিয়েছেন যে, তার সমর্থকদের ওপর থেকে মিথ্যা মামলা তোলা না হলে ১১ অক্টোবর থেকে অনশন শুরু করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিন্দিভাষীদের ওপর হামলা, গুজরাট ছেড়ে পালাচ্ছে শত শত মানুষ

আপডেট সময় ০১:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮