ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ার ‘এস-৪০০’তে কী আছে, কেন বিশ্বসেরা?

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকরি ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হচ্ছে এস-৪০০। রাশিয়ার উৎপাদিত এ প্রযুক্তি পেতে আগ্রহী অনেক দেশ। মূলত দেশটির পূর্বেকার এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়ে এস-৪০০ তৈরি করা হয়েছে।

বর্তমানে রাশিয়ার এস-৪০০ কিনতে আগ্রহী বহু দেশ। এর মধ্যে অন্যতম হচ্ছে, চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, কাতার। এসব দেশের প্রায় সবাই এস-৪০০ কেনার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

তবে রাশিয়া থেকে শুধু প্রযুক্তিগত কারণে এসব দেশ এস-৪০০ কিনতে আগ্রহী এমনটি নয়। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া থেকে এসব প্রযুক্তি কেনা মানে দেশটির সঙ্গে সম্পর্ক শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি করা।

এস-৪০০তে সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করা রয়েছে, যা ইতিপূর্বে পশ্চিমা বিশ্ব কোনো দেশকে দিতে পারেনি।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইন্সটিটিউটের (এসআইপিআরআই) সিনিয়র রিসার্চার সাইমন ওয়েজেমন বলেন, এস-৪০০’র রাডার, সেন্সর এবং মিসাইল একটি বিরাট এরিয়ায় প্রভাব বিস্তার করতে পারে। এর রাডারে ক্ষমতা প্রায় ৬০০ কিলোমিটার আর মিসাইলের ক্ষমতা ৪০০ কিলোমিটার পর্যন্ত। ওই গবেষক বলেন, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় একত্রে একাধিক লক্ষ্যে নজর রাখতে পারে। এছাড়া এটি এক মিনিটের মধ্যেই স্থান পরিবর্তন করতে পারে।

কাউন্সিল অন ফরেইন রিলেশনের সামরিক বিশ্লেষক কেভিন ব্রান্ড বলেন, এটা এমনটি একটি সিস্টেম যা একের মধ্যে সব রয়েছে। এটি একত্রে দূরবর্তী, মধ্যবর্তী বা নিকটবর্তী লক্ষ্য নির্ধারণ করতে পারে। এটি নির্ভর করে এর ব্যবহারের ওপর।

তিনি বলেন, এস-৪০০ যে কোনো দেশের জন্য উপযোগী। এই সিস্টেমটি স্থানান্তর বা চলাচলের জন্য যেমন কোনো জটিলতা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার ‘এস-৪০০’তে কী আছে, কেন বিশ্বসেরা?

আপডেট সময় ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮