ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফিন্যান্সিয়াল টাইমস সম্পাদকের ভিসা বাতিল করল হংকং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসের এশিয়া অঞ্চলের সম্পাদক ভিক্টর মালেটের ভিসা নবায়নে অস্বীকৃতি জানিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

ফিন্যান্সিয়াল টাইমসের সম্পাদক ভিক্টর মালেট শহরটির বিদেশি সংবাদদাতা ক্লাবের(এফসিসি)’রও ভাইস প্রেসিডেন্ট। গত আগস্টে হংকংয়ের স্বাধীনতাপন্থী একজন আন্দোলনকর্মী এফসিসির আয়োজিত সম্মেলনে বক্তৃতা দেয়। এতে প্রতিষ্ঠানটি হংকং ও চীনা কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছিল।ভিসার সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যাখ্যা দেয়নি হংকং।

চীন হংকং-এর সার্বভৌমত্বের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ এই অঞ্চলটি পররাষ্ট্র ও প্রতিরক্ষার বিষয় বাদে উচ্চ পর্যায়ের স্বায়ত্তশাসিত অঞ্চল রাখার শর্তে ৫০ বছরের জন্য চীনের কাছে হস্তান্তর করা হয়।

চীন ‘এক দেশ, দুই নীতি’ চুক্তি অনুসরণ করে। হংকং-এর বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা চীনের মূল ভূখণ্ড থেকে অঞ্চলটিকে পৃথক করেছে।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভিসা প্রত্যাখ্যানের বিষয় হংকং কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

হংকংয়ের তরুণ স্বাধীনতাপন্থী আন্দোলনকর্মী অ্যান্ডি চ্যান যখন অনুষ্ঠানে বক্তৃতা দেন তখন ভিক্টর মালেট এফসিসির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ক্লাবটিকে অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছিল এবং হংকং-এর শীর্ষ কর্মকর্তা ক্যারি ল্যাম এই সম্মেলনের সমালোচনা করে ‘দুঃখজনক ও অনুপযুক্ত’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন।

বেইজিং সমর্থিত গোষ্ঠীরা এফসিসি কার্যালয়ের বাইরে র‍্যালি করে হংকং থেকে চলে যাওয়ার দাবি জানিয়েছে।

তবে ক্লাব কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং আলোচনা এগিয়ে নিয়ে যায়। মালেট গত দুই বছর ধরে ফিন্যান্সিয়াল টাইমসের এশিয়া অঞ্চলের দায়িত্ব পালন করছেন।

সংবাদমাধ্যমটি তাদের এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই প্রথম এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলাম। ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে আমাদেরকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।’

এফসিসি বলছে, আইনের শাসন ও বাকস্বাধীনতার জন্য হংকং-এর সুখ্যাতি রয়েছে। ভিসা বাতিলের বিষয়ে কোনো ব্যাখ্যা না থাকায় এই সিদ্ধান্ত বাতিলের জন্য হংকং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এফসিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিন্যান্সিয়াল টাইমস সম্পাদকের ভিসা বাতিল করল হংকং

আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮