ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃহস্পতিবার উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৪ থেকে ৬ অক্টোবর দেশের সব জেলা, উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজীবুর রহমান।

মুখ্যসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের এই মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

নজীবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। তরুণ প্রজন্ম উন্নয়ন মেলায় এসে যেন নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করে সে আয়োজন থাকছে। তরুণ প্রজন্ম ভবিষ্যতের জন্য একটা নতুন নিয়ে ফিরবে।

সচিব বলেন, মেলায় উদ্ভাবনী কিছু বিষয় থাকবে। শহরের সুবিধা কীভাবে গ্রামে পৌঁছাবে সেটা তরুণ প্রজন্ম উপলব্ধি করতে পারবে এই মেলায়। এই মেলায় ডেল্টা প্ল্যানটা আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

মুখ্যসচিব বলেন, যেকোনো দেশের উন্নয়নে নেতৃত্ব একটা বিষয়। আমাদের উন্নয়ন নেতৃত্ব থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগে জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি করা এ মেলার অন্যতম উদ্দেশ্য।

নজীবুর বলেন, ঢাকার জেলা প্রশাসন শেরেবাংলা নগর আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ আয়োজন করেছে। এ মেলায় স্টল থাকবে ৩৩০টি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামগ্রিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করবে সরকারের সব মন্ত্রণালয় ও অধিদপ্তর।

নজীবুর রহমান বলেন, জাতীয় উন্নয়ন মেলার তিন দিনে তিনটি সেমিনারের আয়োজন থাকবে মেলা প্রাঙ্গণে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশবাসী দেশের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার গৃহীত নানামুখী কর্মসূচি সম্পর্কে অবহিত হতে পারবেন। সেই সাথে বিভিন্ন দপ্তর থেকে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে পাবেন কাঙ্ক্ষিত সেবা। এ সময় উন্নয়ন মেলায় নতুন পুরনো প্রজন্মের সম্মিলন ঘটবে বলে প্রত্যাশা করেন তিনি।

এ মেলায় ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচি থাকবে। উন্নয়নের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর নানা প্রদর্শনী হবে। এ মেলায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের আসার অনুরোধ জানিয়েছেন মুখ্যসচিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব এম এ মালেক ও ইআরডি সচিব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৃহস্পতিবার উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮