ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মা সেতুর অগ্রগতি দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনে আগামী ১৩ অক্টোবর পদ্মাপারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি পদ্মা সেতুর রেলসংযোগ এবং স্থায়ী নদী তীর প্রতিরক্ষাসহ চারটি উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধনও করবেন। এছাড়া পদ্মার দুই পাড়ে দুটি জনসভায় ভাষণও দেবেন।

মঙ্গলবার বিকালে বনানী সেতু কর্তৃপক্ষ ভবনে এক প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা সেতুর কাজ কবে শেষ হবে চলতি মাসের শেষ সপ্তাহে তা জানা যাবে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পন্ন হয়েছে শতকরা ৫৯ ভাগ এবং মূল সেতুর অগ্রগতি হয়েছে ৭০ ভাগ।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন প্রত্যাহার করার পরও প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেন। তার সাহসী সিদ্ধান্তের ফলেই আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক উপস্থিত ছিলেন।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাওয়া-কান্দিপাড়া মশাল দিয়া এলাকায় স্থায়ী নদীর তীর রক্ষামূলক প্রকল্প, ঢাকা- মাওয়া-ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং পদ্মা সেতুর ৬০ ভাগ নির্মাণ কাজের অগ্রগতির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেন।

সভায় কর্নেল (অব.) শওকত আলী এমপি, নূরে আলম চৌধুরী লিটন এমপি, বাহাউদ্দিন নাছিম এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, নাইম রাজ্জাক এমপি এবং সেতু বিভাগের সিনিয়র সচিব আনোয়ারুল ইসলামসহ পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদ্মা সেতুর অগ্রগতি দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮