ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

সোমবার বিকালে নাজমুল হুদা নিজে থানায় গিয়ে মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার ওসি (পরিদর্শক) জাফর আলী বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেয়া হয়েছে।

কয়েকদিন ধরেই আলোচনায় থাকা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি দুদক।

অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি বাড়ি কেনেন এসকে সিনহা। প্রায় চার হাজার স্কয়ার ফিটের বাড়িটির বাসিন্দা এসকে সিনহা নিজেই। সম্প্রতি সংবাদমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

আপডেট সময় ০৭:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮