ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কার চায় ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কারের দাবি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সংস্কারের অভাবে জাতিসংঘ তার মর্যাদা হারিয়ে ফেলছে। তাই দ্রুত এই সংস্থাটির সংস্কার দরকার।

শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এসব কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি এবং সীমান্তে সন্ত্রাসবাদের স্থায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি তুলেন।

সুষমা স্বরাজ বলেন, আজ জাতিসংঘের মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা আমাদের স্বীকার করতেই হবে। আর এটি কোনো কসমেটিক নয়। তাই সমসাময়িক বাস্তবতার আলোকে সম্পূর্ণ উপযুক্ত করেই এর সংস্কার করতে হবে। এবং এটা শুরু করতে হবে আজই, আগামীকাল করলে অনেক দেরি হয়ে যাবে।

এখনই যদি কোনো পদক্ষেপ না নেয়া হয়, তাহলে জোটবদ্ধতা ধসে পড়বে বলেও মন্তব্য করেন এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কার চায় ভারত

আপডেট সময় ১২:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮