ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

শেখ হাসিনার জন্মদিনে দেশজুড়ে দোয়া কামনা

অাকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দেশের প্রতিটি বিভাগ, জেলা উপজেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এতে অংশ নেয়। জন্মদিন উপলক্ষে, র‌্যালি আলোচনা সভা, মিষ্টি বিরতরণসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

রাজশাহী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ছাড়াও দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

মোনাজাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মেয়র লিটন ও ডাবলু সরকার রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মিষ্টি মুখ করান। তারা দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে শুক্রবার সারাদিন শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে পালন করা হয়।

শুধু জেলা শহরে নয়, ইউনিয়ন ব্যাপীও এদিনটি আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

দিনটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রাম, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযম, ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুরে

ফরিদপুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার ফরিদপুরে বিভিন্ন মসজিদে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

এ উপলক্ষে জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজার জামে মসজিদে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এছাড়াও জেলার নয় উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় ।

নারায়ণগঞ্জ (রূপগঞ্জে)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠানের উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সিলেট, বগুড়া, খুলনা, রংপুরসহ প্রায় প্রতিটি বিভাগ, জেলা উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

হায়দরাবাদে সফটওয়্যার কর্মীর অস্বাভাবিক মৃত্যু: তদন্তে পুলিশ

শেখ হাসিনার জন্মদিনে দেশজুড়ে দোয়া কামনা

আপডেট সময় ০৪:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮