ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে এক মাসেই ৪৪৪ নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে শুধুমাত্র আগস্ট মাসেই চারশত ৪৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা।

ফিলিপিন্স ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি পিডিইএ জানিয়েছে, ২০১৬ সালে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮৫৪ জন নিহত হয়েছেন।

যদিও ফিলিপাইনে মানবাধিকার কর্মীদের অভিযোগ, সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে দেখানো হলেও আসল সংখ্যা ১২ হাজারের বেশি।

এ ব্যাপারে দেশটির সরকার বলছে, যারা পুলিশকে বাধা দিয়েছে, কেবল তাদের ওপরই গুলি চালানো হচ্ছে।

ফিলিপাইনের আইনশৃংখলা বাহিনীর দাবি, গত দুই বছরে মাদকের বিরোধী অভিযানে দেড় লাখের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে৷

১২টি মাদক তৈরির কারখানা ধ্বংসসহ আরও ২২৩টি মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

এ অভিযানে জব্দ মাদকের মূল্য ফিলিপিনো মুদ্রায় প্রায় ২৪ বিলিয়ন বা প্রায় সাড়ে ৪০০ মিলিয়ন ডলার বলে জানান ফিলিপাইনের আইনশৃংখলা বাহিনী।

এদিকে সরকারি পরিসংখ্যান যাই বলুক দেশটির মানবাধিকার কর্মীরা শুরু থেকেই এ মাদক বিরোধী অভিযানের বিরোধিতা করে আসছেন।

তারা এসব মৃত্যুকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আসছেন।

মানবাধিকার কর্মীরা যাই বলুন না কেন, ‘সোশাল ওয়েদার স্টেশন’ নামের একটি সংগঠন বলছে, প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী যুদ্ধে জনগণের সমর্থন বাড়ছে। এ নিয়ে দেশটিতে জরিপ চালানো হয়েছে। গত জুন মাসের জরিপ বলছে, মাদক নির্মূলে দুতের্তে ‘সঠিক পথেই এগোচ্ছেন’ বলে মনে করছেন ৭৮ শতাংশ উত্তরদাতা। কেবল ১৩ শতাংশ উত্তরদাতা এই অভিযান নিয়ে আপত্তি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে এক মাসেই ৪৪৪ নিহত

আপডেট সময় ০১:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮