ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান মিয়ানমার জেনারেলের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার দায়ে শীর্ষ জেনারেলদের বিচারে জাতিসংঘের আহ্বানকে সার্বভৌমত্বে হস্তক্ষেপ মনে করছেন দেশটির বর্তমান সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং।

মিয়ানমারের সার্বভৌমত্বে জাতিসংঘের হস্তক্ষেপ করার অধিকার নেই মন্তব্য করে তিনি বলেছেন, কোনো দেশ, সংগঠন বা গ্রুপের ‘অন্য একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই। কেউ অভ্যন্তরীণ বিষয়ে মধ্যস্থতা করতে এলে তাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত নির্যাতনের তদন্তের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। জাতিসংঘের আহ্বানের পর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাখাইনে সংঘটিত অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করেছে।

জাতিসংঘের ওই আহ্বানের সপ্তাহখানেক পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া দেখালেন দেশটির প্রভাবশালী সেনাপ্রধান। তার বক্তব্য সেনাবাহিনী পরিচালিত দৈনিক পত্রিকা ‘মায়াওয়াদি’তে প্রকাশ করা হয়েছে।

‘মায়াওয়াদি’তে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সোমবার এ খবর প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়েছে কয়েক লাখ রেহিঙ্গা। দেশটির সেনাবাহিনী কর্তৃক গত বছরের আগস্ট মাসে শুরু হওয়া অভিযানে ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়। ১ লাখ ১৪ হাজার মুসলমানকে নির্যাতন করা হয় এবং ১৫ হাজার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। নির্যাতিত হয়ে বর্তমানে প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান মিয়ানমার জেনারেলের

আপডেট সময় ০৯:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮