ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিন্দুদের খুশি করতে গিয়ে বিপাকে ট্রাম্পের দল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি তাদের প্রকাশিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে। খবর বিবিসির।

ওই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল হিন্দুদের সমর্থন পাওয়ার আশায়। কিন্তু শেষ পর্যন্ত সেটা হিতে বিপরীত হয়েছে।

হিন্দুদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে স্থানীয় পত্রিকায় রিপাবলিকান পার্টির পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় যেখানে হাতির মাথা বসানো দেবতা গণেশের ছবির নিচে রাজনৈতিক একটি বার্তা লেখা রয়েছে: ‘আপনি কি একটি গাধার পূজা করবেন নাকি হাতির? পছন্দ আপনার।’

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের রাজনৈতিক প্রতীক গাধা আর হাতি প্রতীক রিপাবলিকান দলের।

টেক্সাসে রিপাবলিকান দলের ফোর্ট বেন্ড কাউন্টি শাখা স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপনটি প্রকাশ করেছে।

এতে ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। দলের প্রতি হিন্দুদের সমর্থন চাইতে গিয়ে বিজ্ঞাপনটিতে কেন গনেশের ছবি ব্যবহার করা হয়েছে রিপাবলিকান পার্টির টেক্সাস শাখার কাছে তার ব্যাখ্যাও জানতে চেয়েছে এই ফাউন্ডেশন।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের একজন বোর্ড সদস্য ঋষি ভুতাদা এক বিবৃতিতে বলেছেন, ‘হিন্দুদের গুরুত্বপূর্ণ একটি উৎসবের সময় যে হিন্দুদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে সেটা প্রশংসাযোগ্য। তবে লর্ড গনেশের সঙ্গে একটি রাজনৈতিক দলের প্রতীকের ওপর ভিত্তি করে দল বেছে নেয়ার তুলনা করার মধ্যে সমস্যা রয়েছে। এটি অশোভন।’

বহু হিন্দু টুইটারে এই বিজ্ঞাপনটিকে শেয়ার করেছেন এবং এ বিষয়ে মন্তব্য করার জন্যে তারা রিপাবলিকান পার্টির প্রতি আহবান জানিয়েছেন।

হিন্দুদের দিক থেকে এই ক্ষোভ প্রকাশের পর রিপাবলিকান পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘হিন্দু রীতিকে অসম্মান করার জন্যে এটা করা হয়নি।’

‘এই বিজ্ঞাপনের কারণে যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমরা তার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে অবশ্যই এ রকম অভিপ্রায় আমাদের ছিল না’- বলেছেন ফোর্ট বেন্ড কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জেসি জেটন।

রিপাবলিকান দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশের পরপরই হিন্দু আমেরিকান ফাউন্ডেশন সেটা গ্রহণ করে তাদের বিবৃতি আপডেট করেছে।

ঋষি ভুতাদা বলেছেন, ‘ভবিষ্যতেও তারা একই ধরনের ভুল করে কিনা সেটাও আমাদের দেখার বিষয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিন্দুদের খুশি করতে গিয়ে বিপাকে ট্রাম্পের দল

আপডেট সময় ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮