ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতালোনিয়ার জাতীয় দিবসে সড়কে ১০ লাখ লোক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতীয় দিবস উদযাপন ও স্বাধীনতার পক্ষে অব্যাহত সমর্থন তুলে ধরতে প্রায় ১০ লাখ লোক বার্সেলোনার বিভিন্ন সড়কে নেমে এসেছিলেন। গত অক্টোবরে স্পেন থেকে বিচ্ছিন্নের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এই প্রথম কাতালোনিয়া দিনটি উদযাপন করেছে

।১১ সেপ্টেম্বর, মঙ্গলবার ছিল ছুটির দিন; ১৭১৪ সালের এই দিনটিতে রাজা ফিলিপের সৈন্যদের হাতে বার্সেলোনার পতন হয়েছিল। এই দিবসটি স্মরণেই এদিন বার্সেলোনার সড়কে জমায়েত হয়েছিলেন কাতালানরা।

বিবিসি জানিয়েছে, গত আট বছর ধরে এই দিনটিকে কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে সমাবেশ করার জন্য ব্যবহার করা হচ্ছে।

সমাবেশে লাল-হলুদ কাতালান পতাকা হাতে লাল শার্ট পরা লাখ লাখ প্রতিবাদকারী ড্রাম পিটিয়ে, হুইসেল বাজিয়ে স্বাধীনতার পক্ষে স্লোগান দেন। গত বছরও এই দিবসটিতে প্রায় একই সংখ্যক লোক বার্সেলোনার রাস্তায় জমায়েত হয়েছিল।

কাতালান অঞ্চলের প্রেসিডেন্ট কিম তোরা ও তার পূর্বসূরি কার্লোস পুজদেমন, ‍যিনি স্বাধীনতার ব্যর্থ চেষ্টার পর পালিয়ে বেলজিয়ামে গিয়ে নির্বাসনে আছেন, বিক্ষোভ প্রদর্শনের জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সমাবেশ শেষে কিম তোরা বলেন, আমরা অন্তবিহীন যাত্রা শুরু করতে যাচ্ছি।

সমাবেশে যোগ দেয়া প্রতিবাদকারীরা মানব টাওয়ার গড়ে তোলেন এবং আটক বিচ্ছিন্নতাবাদী নেতাদের মুক্তি দাবি করেন। গত বছর স্বাধীনতা ঘোষণার পর এসব কাতালান নেতাকে গ্রেফতার করা হয়েছিল।

গত বছরের ১ অক্টোবর স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট আয়োজন করেছিল কাতালোনিয়া। এর পর ২৭ অক্টোবর একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।

কিন্তু স্পেনের সাংবিধানিক আদালত ওই পদক্ষেপকে অবৈধ বলে রায় দেয়ার পর মাদ্রিদ স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর কেন্দ্রীয় শাসন জারি করে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতালোনিয়ার জাতীয় দিবসে সড়কে ১০ লাখ লোক

আপডেট সময় ০১:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮