ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোচনায় রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা করছে ওয়াশিংটন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বার্নিকাট বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশানুযায়ী যুক্তরাষ্ট্র সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে। বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায় বলেও মনে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

আপডেট সময় ০২:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮