ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

খোদা কি ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দো: ইমরান খানকে বুদ্ধিজীবী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানে ক্ষমতার মসনদে বসেছেন ইমরান খান। তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ক্ষমতায় বসেই ঘোষণা দিয়েছে সুইডিশ গভর্নেন্স মডেলে দেশ পরিচালনার।

ইমরান খান আগামী পাঁচ বছরের মধ্যে পাকিস্তানকে সুইডেনে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছেন পাকিস্তানবাসীকে।

ইমরান খানের এ মক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে দেশের মধ্যে। ইমরান খানের সমালোচনা করতে বাংলাদেশের সঙ্গে দেশটির বর্তমান অবস্থার তুলনা করেছেন দেশটির একজন বুদ্ধিজীবী।

সম্প্রতি পাকিস্তানের ক্যাপিটাল টিভি চ্যানেলে প্রচারিত একটি টকশোর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে এক বক্তা বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানকে ৫ বছরের মধ্যে সুইডেন নয়, ১০ বছরে অন্তত বাংলাদেশের পর্যায়ে উন্নীত করার অনুরোধ করা হচ্ছে।

পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, আরে, খোদা কি ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দো! পাঁচ বছর নয়, অন্তত ১০ বছরের মধ্যেও যেন ইমরান খান পাকিস্তানকে বাংলাদেশের সমপর্যায়ে নিয়ে আসতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে বছরে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়, যেখানে পাকিস্তানে হয় মাত্র ১০০ বিলিয়ন মার্কিন ডলার। আবার বাংলাদেশ বছরে রফতানি খাতে আয় করে ৪০ বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের আয় মাত্র ২২ বিলিয়ন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

খোদা কি ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দো: ইমরান খানকে বুদ্ধিজীবী

আপডেট সময় ১০:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮