ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ১ম দিনে মেয়র পদে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটানিং কর্মকর্তা। রোববার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঢাকা রমনা শাখায় ঋণ খেলাপীর দায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণ খেলাপীর কথা বলা হয়েছে। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু তার তিনশত ভোটার সমর্থকের তালিকা নির্বাচন অফিসে জমা দেন। আমরা ওই ৩’শ জনের মধ্যে ৫ জনের সঙ্গে কথা বলেছি।

এদের মধ্যে একজন নিরক্ষর। তবুও তার দেয়া স্বাক্ষর সংবলিত কপি সমর্থক ভোটার হিসেবে নির্বাচন অফিসে জমা দেয়া হয়েছে। ৫ জনের মধ্যে একজন নিরুদ্দেশ। তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এসব কারণে বশির আহম্মেদ ঝুনুর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই পর্বের প্রথম দিনে ৮ মেয়র প্রার্থীর মধ্যে ৬ জনকে যোগ্য বলে ঘোষনা দেয়া হয়েছে। বরিশালের সিনিয়র সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, বাছাইতে বৈধ ও অবৈধ প্রার্থীদের বিরুদ্ধে কিংবা পক্ষে ৪ জুলাই পর্যন্ত বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা যাবে।

এর পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে আপিল নিষ্পত্তি করবেন বিভাগীয় কমিশনার। ৯ জুলাই বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বরিশালে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ০৫:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮