ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ ম্যাচ দেখার সময় ১৬ মেক্সিকান সমর্থক খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে মেক্সিকো দল। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়াকেও হারিয়ে নকআউট পর্ব প্রায় নিশ্চিত তাদের।

কিন্তু এমন আনন্দের মধ্যে বিষাদের সুর। সাউথ কোরিয়া ম্যাচের খেলা দেখার সময় ও পরে সব মিলিয়ে খুন হয়েছেন ১৬ জন মেক্সিকান সমর্থক। মাত্র ২৪ ঘণ্টায় এই খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।

প্রথম খুনের ঘটনা ঘটে শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে। তখন সাউথ কোরিয়া ম্যাচের শেষ দিক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তের কাছে একটি গ্যারেজে খেলা দেখছিলেন সমর্থকরা। তখনই অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মেক্সিকোর ডব্লিউএনডটকম নিউজ এজেন্সি জানায়, ‘খেলা দেখার সময় জড়ো হওয়া সমর্থক আচমকা গুলি করতে থাকে বন্দুকধারীরা। তারা একটি পিকআপে এসেই গুলি ছুড়তে থাকে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। ততক্ষণে মৃত্যু হয় ৬ জনের। ঘটনার তদন্ত চলছে।’

ওই ঘটনার ঘণ্টাখানেক পর দ্বিতীয় হামলা হয় একটি সেলুনে। সেখানেও খেলা দেখছিলেন মানুষ। এই ঘটনায় তিন নরসুন্দর ও দুই খদ্দের নিহত হয়।

প্রথম দুই হামলায় ১১ নিহত হওয়ার পর মধ্যরাতে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদেরও খুন করা হয়েছে বলে ধারণা নিরাপত্তাবাহিনীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বকাপ ম্যাচ দেখার সময় ১৬ মেক্সিকান সমর্থক খুন

আপডেট সময় ০৫:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮