ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

জেরুজালেমে দূতাবাস সরাবে না অষ্ট্রেলিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, আমেরিকার মতো তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। খবর দ্যা গার্ডিয়ানের।

দখলদার ইসরাইলের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির কয়েক জন নেতা দূতাবাস জেরুজালেমে নিয়ে যাওয়ার আহ্বান জানানোর পর অষ্ট্রেলিয়া তার অবস্থান জানালো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, জুলি বিশপ বলেছেন- জেরুজালেমের বিষয়ে আমাদের অবস্থান চূড়ান্ত এবং এর কোনো পরিবর্তন হবে না। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।

উল্লেখ্য, গত ১৪ মে যুক্তরাষ্ট্র সব ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে তাদের দূতাবাস মুসলিমদের পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) স্থানান্তর করেছে। সেদিন এর প্রতিবাদে গাজায় যে বিক্ষোভ হয় তাতে ইসরাইলি সেনাদের হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

জেরুজালেমে দূতাবাস সরাবে না অষ্ট্রেলিয়া

আপডেট সময় ০৯:২৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮