ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ কড়া নজরদারির মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

আফগানিস্তানে ঈদের জামাতে আইএসের হামলায় নিহত ২৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাতিকোট জেলায় তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে একটি ঈদের জামাতে আত্মাঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনী যখন যুদ্ধবিরতি পালন করছে তখন এই হামলা হলো। খবর আলজাজিরার।

বোমা হামলায় তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে। উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ তাদের ওয়েবসাইট আমাকে এ হামলার দায় স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি সন্ত্রাসী গোষ্ঠীটি।

এদিকে, আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমাদ বারমাক তালেবান নেতাদের সঙ্গে শনিবার রাজধানী কাবুলে সাক্ষাৎ করেছেন। এছাড়া, বাতিকোট জেলায় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধারা ঈদে একসঙ্গে নামায পড়েছে। কয়েকদিন আগে এমন দৃশ্য আফগানিস্তানে কল্পনাও করা যেত না। নামাজের পাশাপাশি তালেবান যোদ্ধা ও নিরাপত্তা বহিনীর সদস্যরা এক অপরের সঙ্গে কোলাকুলি করে।

তালেবানের এক সদস্য বলেন, আমরা এখানে এসেছি আমাদের পুলিশ ও সেনাবাহিনীর ভাইদেরকে শুভেচ্ছা জানাতে। আমরা এখন যুদ্ধবিরতি পালন করছি। সবাই যুদ্ধের কারণে ক্লান্ত।যদি আমাদের নেতারা যুদ্ধবিরতি অব্যাহত রাখার নির্দেশ দেন তাহলে আমরা তা চিরদিনের জন্য পালন করে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে ঈদের জামাতে আইএসের হামলায় নিহত ২৬

আপডেট সময় ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮