ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধ ইসরায়েল সরকারের ধ্বংস অনিবার্য: আয়াতুল্লাহ খামেনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রধান সমস্যা হচ্ছে এই সরকারের কোনো বৈধতা নেই। আর অবৈধভাবে যে সরকারের জন্ম হয়েছে সব মুসলিম জাতির প্রচেষ্টায় এবং আল্লাহর ইচ্ছায় তা নিশ্চিতভাবে ধ্বংস হবে।

শুক্রবার ঈদুল ফিতরের নামাজ শেষে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ঈদের নামাজ শেষে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি কয়েক হাজার সাধারণ মানুষ সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এ সময় তিনি বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি বর্তমানে মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির কাজে সর্বশক্তি নিয়োগ করেছে। এই ষড়যন্ত্র নস্যাৎ করার একমাত্র উপায় হচ্ছে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা।

আয়াতুল্লাহ খামেনি বলেন, ফিলিস্তিন জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল মুসলিম উম্মাহর ঐক্যে ফাটল সৃষ্টি করা। কিন্তু ঐতিহাসিক অভিজ্ঞতায় বোঝা যায়, যে সরকার বৈধতার সংকটে থাকে তা চিরকাল টিকে থাকতে পারে না।

তিনি আরো বলেন, কিছু নতজানু আরব সরকারের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা কিংবা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনা ইহুদিবাদী সরকারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না।

তিনি ফিলিস্তিন সংকট সমাধানে ইরানের পুরনো অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, মুসলমান, খ্রিস্টান ও ইহুদি নির্বিশেষে প্রকৃত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে গণভোট আয়োজনের মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে। অদূর ভবিষ্যতে এ রকম একটি গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের প্রকৃত সরকার প্রতিষ্ঠা হবে এবং এর ফলে স্বয়ংক্রিয়ভাবে অবৈধ ইসরায়েল সরকারের পতন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবৈধ ইসরায়েল সরকারের ধ্বংস অনিবার্য: আয়াতুল্লাহ খামেনি

আপডেট সময় ০৯:০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮