ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বিদ্রোহীদের সাহায্য করছে ইসরাইল: আসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে অর্থাৎ যখনা দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এটা পরিষ্কার সামরিক রূপ ধারণ করে, তখন থেকে অব্যাহতভাবে সিরীয় বাহিনীর ওপর গোলা নিক্ষেপ করে যাচ্ছে ইসরাইল। এমনকি দেশটি সরাসরি সন্ত্রাসীদের সাহায্য করছে।

তিনি বলেন, ইসরাইলের গোলন্দাজ ও বিমানবাহিনীই হচ্ছে সন্ত্রাসীদের গোলন্দাজ ও বিমানবাহিনী। বুধবার ইরানের আল আলম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।-খবর আরটির।

আসাদ বলেন, ইসরাইলি আগ্রাসন প্রতিরোধে সিরিয়া অব্যাহতভাবে তার বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করে যাবে। দেশের স্বার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চলবে।

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি। কাজেই সিরিয়া থেকে হিজবুল্লাহ বাহিনীকে প্রত্যাহার নিয়ে এখন আলোচনা করলে সেটি খুব বেশি তাড়াহুড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাশার আল আসাদ।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে হিজবুল্লাহ গোষ্ঠী। বাশার আল আসাদ বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ এখনও চলছে। হিজবুল্লাহ এই যুদ্ধের মৌলিক উপদান। কাজেই অব্যাহত এ যুদ্ধে তাদের সামরিক শক্তি অপরিহার্য।

মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর ক্রমবর্ধমান প্রভাব ও গোষ্ঠীটির প্রতি ইরানের সমর্থনে ক্ষুব্ধ অবৈধ রাষ্ট্র ইসরাইল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বিদ্রোহীদের সাহায্য করছে ইসরাইল: আসাদ

আপডেট সময় ১২:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮