ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুপ বেয়াদব, আমাকে বিধি শেখাও: খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাগারে উত্তেজিত হয়ে কারা কর্মকর্তাকে বললেন, ‘চুপ বেয়াদব’। প্রচণ্ড রেগে তিনি তাদের আরও গালাগালি করেন। তাদের প্রত্যেককে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। কারা কর্তৃপক্ষ বলছে, বেগম জিয়ার আচরণ কারা শৃঙ্খলার পরিপন্থী। এজন্য তিনি কারা বিধি অনুযায়ী শাস্তি পেতে পারেন। ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে। কারাগারের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাজিম উদ্দিন রোডের কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

সাক্ষাতে তাঁরা বলেন, ‘সরকারের বিধান অনুযায়ী আমরা আপনাকে ইউনাইটেড হাসপাতালে নিতে পারছি না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে না চাইলে সরকার আপনাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিতে চায়।’ এ পর্যায়ে বেগম জিয়া ভীষণ উত্তেজিত হয়ে বলেন, ‘চুপ বেয়াদব, আমাকে বিধি শেখাও। আমি ইউনাইটেড ছাড়া কোথাও যাবো না।’ এরপর বেগম জিয়া উত্তেজিত হয়ে অশোভন ভাষায় কারা কর্মকর্তাকে বকাঝকা করেন।

কারা সূত্রে জানা গেছে, বেগম জিয়ার এই আচরণ কারা শৃংখলার পরিপন্থী। জেল কোড অনুযায়ী একজন কারাবন্দী, কারাগারে দায়িত্বরত কারো সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। এ ধরণের অপরাধের জন্য তাঁর কারা অভ্যন্তরেই শাস্তির ব্যবস্থা রয়েছে। কী ধরণের শাস্তি, জানতে চাওয়া হলে, কারা কর্তৃপক্ষ বলেন, ‘তাঁর সাক্ষাত বন্ধ হতে পারে, ভালো আচরণের জন্য দণ্ড মওকুফের সুবিধা তিনি হারাতে পারেন।’

কারা সূত্র প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল সারাদিনই বেগম জিয়া রুদ্র মূর্তিতে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুপ বেয়াদব, আমাকে বিধি শেখাও: খালেদা জিয়া

আপডেট সময় ১২:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮